বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবন নিয়ে দ্বন্দ্বে দুই পরিবারের সংঘর্ষ

এলোপাতাড়ি কোপে দুই পক্ষের আহত ৬
  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ইয়াবা সেবন নিয়ে দ্বন্দ্বে দুই পরিবারের সংঘর্ষ

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ইয়াবা সেবনকে কেন্দ্র করে দুই বন্ধুর দ্বন্দ্ব রূপ নিলো রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে দুই পরিবারের ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নোমান (২০) নামের একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে পৌর এলাকার মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- মসজিদপাড়ার পুলক (২২), তার মা মিনু আক্তার (৪০), চাচাতো ভাই নোমান (২০), চাচী শিল্পী (৪০), বাগানপাড়ার ফিরোজ (৩২) এবং মানিক (৩২)। আহতদের মধ্যে নোমানকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর পুলক ভর্তি রয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।


স্থানীয়রা জানান, দুপুরে ইয়াবা সেবনকে কেন্দ্র করে সিয়াম (২১) ও শিবলু (২২) নামের দুই বন্ধুর মধ্যে ঝগড়া বাধে। পরে বেলা তিনটার দিকে বিষয়টি দুই পরিবারের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। বাগানপাড়ার একদল যুবক টিটনের (সিয়ামের বাবা) বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি কোপায়। এসময় হামলাকারীদের দুইজনও আহত হন।


আহত সিয়ামের মা মিনু আক্তার বলেন, ‘সকালে শিবলুর মা আমার বাড়িতে এসে ছেলের নামে খারাপ কথা বলতে থাকে। আমি প্রতিবাদ করলে গালাগাল শুরু করে। এরপর শিবলু ও তার লোকজন আমাদের বাড়িতে হামলা চালায়। আমার ছেলেরা ঠেকাতে গেলে ওরা কোপায়।’ তিনি আরও জানান, সিয়াম ও শিবলু আগে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু ইয়াবা সেবন নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত মানিক ও ফিরোজকে হেফাজতে রাখা হয়েছে। নোমানকে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে, পুলক হাসপাতালে ভর্তি আছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’