বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হুমকি থেকে রক্ষা পেতে এক ব্যক্তির সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২৫ ইং
হুমকি থেকে রক্ষা পেতে এক ব্যক্তির সংবাদ সম্মেলন

কুবীর কসাই গংয়ের হুমকি ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় পত্রিকার সাংবাদিকদের নিকট উপস্থিত হয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, দীর্ঘ বছর সৌদি আরব প্রবাসী ছিলেন। বিদেশ যাওয়ার আগে থেকেই তিনি বাড়ির সাথে একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করতেন। সৌদি আরব যাওয়ার পরও তার দোকান পরিবারের লোকজন চালু রেখেছিলেন। কয়েক মাস আগে তিনি বিদেশ থেকে বাড়ি ফিরে আবারও ব্যবসা শুরু করেন। এদিকে পূর্ব শত্রুতার জেরে কুবীর কসাই গং তাকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত ৯ নভেম্বর সন্ধ্যায় তিনি তার দোকানে বসে ছিলেন। এসময় কুবীর কসাই, শামীম, ডাবলু, লাল্টু, মিন্টু ও হান্নানসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে মুখ বেধে টর্চলাইটের আলো জ্বালিয়ে তার দোকানে প্রবেশ করে। তারা ৫ লাখ টাকা চাঁদাদাবী করে এবং না দিলে জীবন নাশের হুমকি দেয়।


সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে, তিনি জীবন বাঁচাতে তাৎক্ষণিকভাবে দোকানের ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা বের করে দেন। বাকী টাকার জন্য তারা ১৫ দিনের সময় দেয়। টাকা দিতে না পারায় তিনি এখন তার দোকানে বসতে পারছেন না। বর্তমানে মিজানুর রহমান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছেন। এ ব্যাপারে তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এমতাবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুষ্ঠু তদন্তের পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মিজানুর রহমান।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’