মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

অনুপ্রবেশকালে আটক ৪, মাদক উদ্ধার
  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৫ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল শনিবার বেলা ৩টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। আটকদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাংঙ্গা সীমান্তে টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অন্যদিকে, রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা