মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বড়শলুয়ায় বৃক্ষবিতরণ কর্মসূচি

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গার বড়শলুয়ায় বৃক্ষবিতরণ কর্মসূচি

চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন সোপান ব্লাড ব্যাংক’ ২০০তম রক্তদান সম্পন্ন করেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজন করা হয় পুনর্মিলনী ও বিনামূল্যে বৃক্ষবিতরণ কর্মসূচি। ‘সুন্নাতি চেতনায় মোরা কুসুমিত তরুণ দল’-এ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত ‘স্বপ্ন সোপান’ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।


সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. কনক রেজা অংকন বলেন, ‘স্বপ্ন সোপান মানবতার কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমি ব্লাড ব্যাংকের সব রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানাই।’ পরিচালক মুস্তাফিজুর রহমান (জনি) বলেন, ‘আমরা মুমূর্ষু রোগীর প্রয়োজনে সবসময় প্রস্তুত। আগামী বছরের মধ্যেই ৫০০তম রক্তদানের মাইলফলক স্পর্শ করতে চাই।’



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা