বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

৫ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০২৫ ইং
৫ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় ব্রিজ স্কেলের লাইসেন্স নবায়ন না করা ও পেট্রোল ও ডিজেল পরিমাণে কম দেওয়ার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।


জানা যায়, দামুড়হুদায় ব্রিজ স্কেলের লাইসেন্স নবায়ন না করা ও পেট্রোল ও ডিজেল পরিমাণে কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ সালের ৪৬/৪৮ ধারায় দামুড়হুদা ফিলিং স্টেশনে ম্যানেজারকে ৫ হাজার টাকা, ডিজিটাল ব্রিজ স্কেলের মালিককে ৫ হাজার টাকা, সাদমান ট্রের্ডাসের মালিকে ১০ হাজার টাকা, ডিজিটাল স্কেলের মালিককে ৫ হাজার টাকা, লোকনাথপুর মেসার্স কে এম ফিলিং স্টেশনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিএসটিআইয়ের পরিচালক নাজমুল সাদাত, বিএসটিআইয়ের পরিদর্শক আসিফ করিম।  ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এসআই সেলিমসহ পুলিশের একটি দল।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’