বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার পরানপুরে আখ চাষী সমাবেশ

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০২৫ ইং
দর্শনার পরানপুরে আখ চাষী সমাবেশ

দর্শনার পরানপুর গ্রামে আখচাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দর্শনা কেরু চিনিকলের আয়োজনে দর্শনা পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষক আশাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।


তিনি চাষীদের উদ্দেশ্যে বলেন, ‘সরকার আখ চাষীদের আখের মূল্য বৃদ্ধি করেছে। চাষীদের ভর্তুকি দিচ্ছে। এছাড়া আখ চাষ করলে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। অন্যান্য ফসল যে কোনো দুর্যোগে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিন্তু আখ যে কোনো আবহাওয়ায় সহনীয় ফসল। কৃষকদের একেবারে নিঃস্ব করে না। আখ এমন একটি ফসল, যা কৃষককে টিকে থাকতে সহায়তা করে। তাই বেশি বেশি আখ চাষ করুন, কেরু চিনিকলকে বাঁচান।’


সমাবেশে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (কৃষি সম্প্রসারণ) আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম মাহাবুবুর রহমান, ডেপুটি ম্যানেজার মোস্তাহিজুল ইসলাম ও সিডিও মো. ওয়াসকুরুনি। এছাড়া চাষীদের দাবি তুলে ধরে বক্তব্য দেন আওয়াল হোসেন ও হারুন অর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি ম্যানেজার মোস্তাহিজুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’