বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তি বন্ধের আহ্বান
  • আপলোড তারিখঃ ৩১-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

৪৮ বছরের ঐতিহ্য ও অগ্রগতির ধারায় গড়ে ওঠা স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রেহেনা পারভীন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাজমিন আক্তার।


তিনি বলেন, ‘আমরা নার্সরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। করোনার সময় আমরা জীবন বাজি রেখে কাজ করেছি, তবুও এখনো নানা অবহেলার শিকার হচ্ছি। আজ আমরা মানববন্ধনে নেমেছি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধের দাবিতে।’ নাজমিন আক্তার আরও বলেন, ‘আমরা চাই- নার্সিং ও মিডওয়াইফারি বান্ধব নিয়োগবিধি ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন হোক। সুপারিনটেনডেন্ট পদ নবম থেকে সপ্তম গ্রেডে এবং নার্সিং সুপারভাইজার ও ইন্সট্রাক্টর পদ দশম থেকে নবম গ্রেডে উন্নীত করা হোক। এছাড়া প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্কুল হেলথ নার্স ও কমিউনিটি হেলথ নার্স পদ সৃজন করতে হবে।’


তিনি আরও যোগ করেন, ‘বিএসসি নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে, নার্সদের বেতন বৈষম্য দূর করতে হবে, ঝুঁকিভাতা বৃদ্ধি করতে হবে এবং উচ্চতর ডিগ্রিধারীদের ইনক্রিমেন্ট দিতে হবে। পাশাপাশি নার্সিং শিক্ষার আধুনিকায়নে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি।’ মানববন্ধনে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর পারুল মণ্ডল, সিনিয়র স্টাফ নার্স নাজমুল হোসেন, শিক্ষার্থী সৌরভ, কামরুল হাসান সুজন, রাকিব আল হাসান, কানিজ ফাতিমা প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’