বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার ছোটশলুয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৫ ইং
দর্শনার ছোটশলুয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের পূর্বপাড়ার সজিব (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সজিব বাকপ্রতিবন্ধী রজব আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সজিব কয়েক মাস যাবৎ মস্তিকজনিত সমস্যায় ভুগছিল। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তিনি তার নিজ ঘরে যান। এরপর বাড়ির লোকজন ঘরে গিয়ে দেখতে পায় ঘরের ফ্যানের সাথে রশিতে ঝুলে আছে। এসময় পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এ বিষয়ে ছোটশলুয়া গ্রামের ইউপি সদস্য আহাদ আলী বলেন, শুনেছি ছেলেটার মাথায় সমস্যা ছিল। কয়েক মাস যাবৎ চিকিৎসা চলছিল। আর তার বাবা একজন বাকপ্রতিবন্ধী। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দর্শনা থানাকে বিষয়টি তদন্ত করার জন্য অবহিত করেছি।’



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’