বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায়, জেলা গোয়েন্দা শাখার এসআই আশিকুর রহমান, এএসআই মো. আবু আল ইমরান এবং সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গত মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে দর্শনার গিরিশনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিরিশনগরের বাচ্চু মিয়াকে (৫৫) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’