বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে পাখিভ্যানে মোটরসাইকেলের ধাক্কা; আহত ১

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২৫ ইং
কুড়ুলগাছিতে পাখিভ্যানে মোটরসাইকেলের ধাক্কা; আহত ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে পাখিভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বায়েজিদ (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ৪টার দিকে। আহত বায়েজিদ কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পাখিভ্যানচালক ফকির আলী ধান্যঘরা থেকে কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন। ধান্যঘরা ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেল চালক বায়েজিদ ভ্যানের পেছনে ধাক্কা দেন। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’