বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার ঈশ্বরচন্দ্রপুর থেকে মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০২৫ ইং
দর্শনার ঈশ্বরচন্দ্রপুর থেকে মোটরসাইকেল চুরি

দর্শনার ঈশ্বরচন্দ্রপুর বড়মসজিদ পাড়া থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গতকাল শনিবার ভোরে বাড়ির বারান্দার গেটের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাত ৮টার দিকে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে ইমরান জোয়াদ্দারের লাল-কালো রংয়ের এসপি হোন্ডা ১২৫ সিসির মোটরসাইকেলটি তার ঘরের বারান্দায় রেখেছিল। রাত ২টার দিকেও তিনি দেখিছিলেন গাড়িটি ছিল। তবে ভোর ৫টার দিকে দেখেন তার মোটরসাইকেলটি আর নেই। পরে অনেক খুঁজাখুঁজি করে মোটরসাইকেলটির আর কোনো সন্ধান পায়নি। পরে কোনো উপায়ান্তর না পেয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ইমরান জোয়াদ্দার।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’