বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা আশির্বাদ এজি স্কুল অ্যান্ড হোপ সেন্টার প্রাঙ্গণে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মধুমতি জাতের চিচিংগা নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবসে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন এডিডি কৃষ্ণ রয়। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপ-সহকারী কৃষি অফিসার মেহেদী হাসান, মামুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’