বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় কসাইদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনা

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় কসাইদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনা

দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে কসাইদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনা করেছেন দামুড়হুদার উপজেলা প্রাণিসম্পদ অফিসার নিলীমা আক্তার হ্যাপি। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ আলোচনা করেন তিনি। এসময় কসাইদের উদ্দেশ্যে প্রাণিসম্পদ অফিসার বলেন, অন্য কোনো অঞ্চলের অ্যানথ্রাক্স ও অসুস্থ গরু যেন কেউ বাজারে নিয়ে আসতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। উপজেলার ভেতর কার্পাসডাঙ্গা বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রাণি সম্প্রসারণ অফিসার কমলা কান্ত, এএলএফ সাজিদুল ইসলাম ও এএসপি বিল্লাল হোসেন।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’