বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২৫ ইং
দর্শনায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দর্শনা থানা-পুলিশ গত দুই দিনে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গত রোববার রাত ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমীরের নেতৃত্বে দর্শনা দক্ষিণ চাঁদপুর বাসস্ট্যান্ডপাড়া মিজান টি-স্টলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এসময় দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গোরস্থানপাড়ার খায়রুল ইসলামের ছেলে রাশেদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি ডিজিটাল দাঁড়িপাল্লাসহ প্লাস্টিক টেপে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


অপরদিকে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে একই আরও একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট হিসেবে পরিচিত মাগরিব আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের মৃত আজাদ আলীর ছেলে।


তাদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার তাদের চুয়াডাঙ্গা আমলি আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’