বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পাখিভ্যান থেকে ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২৫ ইং
দামুড়হুদায় পাখিভ্যান থেকে ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে পাখিভ্যান থেকে ছিটকে পড়ে বাবু নামের এক যাত্রী নিহত হয়েছেন। বাবুর আলী (৪৭) চারুলিয়া গ্রামের হেদায়েতের ছেলে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের হেদায়েতের ছেলে বাবুর আলী সদরপুকুর থেকে পাখি ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। তিনি চারুলিয়ায় এসে পৌঁছালে ভ্যান থেকে রাস্তার ওপর পড়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, পাখিভ্যান থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ নেই।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’