বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মাদকসেবীদের হামলায় আহত যুবক

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২৫ ইং
জীবননগরে মাদকসেবীদের হামলায় আহত যুবক

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বকুন্ডিয়া গ্রামে মাদকসেবী ও মাদক কারবারিদের হামলায় আরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে মাদক বিরোধী স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। গ্রামের মাদকসেবী গোলাপ (সামছদ্দিন মণ্ডলের ছেলে) ও মিজা (চান্দালী মণ্ডলের ছেলে) নেতৃত্বে একদল মাদকসেবী আরিফুলের ওপর হামলা চালায়।


এসময় আরিফুল আহত হন। তাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা আরও কয়েকজনের ওপর চড়াও হয়। পরে স্থানীয়রা একত্রিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, গ্রামের গুটিকয়েক মাদকসেবী ও কারবারির কারণে তারা দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে রয়েছেন। তাদের মাদক ব্যবসা ও সেবনের কারণে স্কুলগামী শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে।


গ্রামবাসী বলেন, ‘আমরা বহুবার স্থানীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছি, কিন্তু তারা ভয়-ভীতি দেখায়। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’