বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেমিনার

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেমিনার

আলমডাঙ্গায় আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে আব্দুল হামিদ ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিটের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।


ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাপত্র প্রদান করেন ডা. মো. আব্দুল্লাহ আল মামুন এবং ডা. আদনীন নাহার মৌনালী। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির প্রচার সম্পাদক শরিফুল ইসলাম বলেন, দআন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে আমরা মূলত পায়ের যত্ন, ডায়াবেটিক ফুট কেয়ার এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই ক্যাম্পের আয়োজন করেছি। এই প্রথম আলমডাঙ্গায় এ ধরনের আয়োজন করা হয়েছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি প্রতি বছর আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির মাধ্যমে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, পায়ের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। 


বিকেলে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন ডায়াবেটিক কনসালট্যান্ট ও ফুট সার্জন ডা মো. আব্দুল্লাহ আল মামুন। অতিথি ছিলেন ডা. আদনীন নাহার মৌনালী। অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক শাওন, বাংলাদেশ মানবাধিকার কমিশনে আলমডাঙ্গা শাখার সভাপতি মো. আল আমিন। সেমিনারে বক্তারা ডায়াবেটিক রোগীদের পায়ের বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন যুব ফোরাম খুলনা বিভাগীয় সভাপতি মো আসাদুজ্জামান লিমন, বিআরএমপির সভাপতি মো. জিনারুল ইসলাম বিশ্বাস, প্রাথমিক স্বাস্থ্যকর্মী মো. আবু জাফর, মো. সিরাজুল ইসলাম, মো ইমন হুসাইন, মো. আ আহাদ, মো. আব্দুল খালেক, মো. সামারুল ইসলাম, মো. আতিয়ার রহমান, মো. রেজাউল, মো আব্দুস সামাদ, মো. ইয়াসিন রাহাত, মো. আজিজুল হক, মো. সাইফুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’