বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় ভেজাল ভুষি উৎপাদন, ধরা পড়ল হাতে-নাতে

অসুস্থ হচ্ছে পশু, খামারিরা পড়ছেন বিপাকে
  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৫ ইং
হাটবোয়ালিয়ায় ভেজাল ভুষি উৎপাদন, ধরা পড়ল হাতে-নাতে

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে সুমন ফ্লাওয়ার মিলে নকল পশুখাদ্য ভূষি উৎপাদনের ঘটনা হাতেনাতে ধরা পড়েছে। মিলের ভেতরে দেখা যায়, ভুষির সঙ্গে ধুলোবালি, নিম্নমানের খৈল ও অপ্রাসঙ্গিক উপকরণ মিশিয়ে কৃত্রিম ভূষি তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।


স্থানীয় খামারিরা অভিযোগ করেন, এ ধরনের ভেজাল ভুষি পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে গবাদি পশু নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বড় গাংনীর কৃষক এনামুল বলেন, ‘হাজার হাজার টাকা খরচ করে আমরা গরু-গাভি পালন করি। কিন্তু এই নকল পশুখাদ্যের কারণে হঠাৎ পশু অসুস্থ হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটছে।’


ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে মিলের মালিক নগদ অর্থ দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে সাংবাদিকেরা উৎকোচের প্রলোভনে না পড়ে প্রকৃত তথ্যই প্রকাশ্যে আনেন। এলাকাবাসী সাংবাদিকদের এই অবস্থানকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘সাংবাদিকরা যদি টাকা নিয়ে চুপ থাকতেন, তাহলে বিষয়টা চাপা পড়ে যেত। তারা সত্য প্রকাশ করেছেন- এজন্য আমরা কৃতজ্ঞ।’



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’