সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা দশমী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৫ ইং
দামুড়হুদা দশমী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা

দামুড়হুদা দশমী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ব্যাস্ত জীবন দামুড়হুদা বনাম লোকনাথপুর একাদশ। খেলায় লোকনাথপুরকে ৪-০ গোলে হারায় ব্যস্ত জীবন দামুড়হুদা।


খেলা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক একরামুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, রশিদ, আব্বাস, জানু, খরসেদ, জাহাঙ্গীর, মামুন, রাজু, সজিব, টগর, দিপু ও হাকিম। খেলা পরিচালনা করেন সিয়াম, নুরুল ইসলাম ও মোনাইম।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ