বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘পদধ্বনি’র ১৫৮৮তম পর্ব অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ‘পদধ্বনি’র ১৫৮৮তম পর্ব অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’র ১৫৮৮তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহিদ আলাউল হলে এ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় আসরে স্বরচিত কবিতা পাঠ করেন মো. আব্বাসউদ্দীন, মো. শহিদুল ইসলাম, জি এম জোয়ার্দার, লতিফা রহমান বনলতা, মোছা. মর্জিনা খাতুন, গুরু কাজল মল্লিক, ডা. কামরুজ্জামান, সুমন মালিক, আনছার আলী, মিম্মা সুলতানা মিতা, হুমায়ুন কবীর ও জামাল উদ্দীন বেঙ্গলী।


সভায় চিরায়ত সাহিত্য থেকে সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতা আবৃত্তি করেন মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর ও জি এম জোয়ার্দার। আসরে আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম রহমান, মোজাম্মেল হক ও সাবেক এমপি হাবিবুর রহমান। পরিশেষে সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৮৮তম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ