বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জের গুণী শিক্ষক আনসার আলী মাস্টারের ইন্তেকাল, সরোজগঞ্জে শোকের ছায়া

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৫ ইং
সরোজগঞ্জের  গুণী শিক্ষক আনসার আলী মাস্টারের ইন্তেকাল, সরোজগঞ্জে শোকের ছায়া


চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ আনসার আলী মাস্টার (৭৭) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


পরিবার সূত্রে জানা গেছে, তিনি চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের দাউদ আলী মণ্ডলের বড় ছেলে। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। একমাত্র ছেলে এম এস জেড আলম সুমন, যিনি উথলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।


সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক আনসার আলী মাস্টারের মৃত্যুতে স্থানীয় শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজা বিকেল ৩টা ২০ মিনিটে বোয়ালিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।



কমেন্ট বক্স