সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্ততি সভা

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৫ ইং
দামুড়হুদায় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্ততি সভা

দামুড়হুদায় শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই প্রস্ততিমূলক অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, দামুড়হুদা মডেল থানার  সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) অনুপ দাস, আনসার ভিডিপি অফিসার মোহাম্মদ সাজিদ, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধি বাসুদেব হালদার, সঞ্জয় হালদার, শোভন দাস, বিকাশ কুমার বিশ্বাসসহ উপজেলার ২১টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ। এবার উপজেলায় ২২টি পূজা মণ্ডপের মধ্যো ২১টি মণ্ডপে পূজা উদ্যাপন হবে। 



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ