মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় আবাসিক হোটেলে রহস্যজনক মৃত্যুর ঘটনা

ময়নাতদন্ত শেষে ইঞ্জিনিয়ার মাসুমের দাফন

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৫ ইং
ময়নাতদন্ত শেষে ইঞ্জিনিয়ার মাসুমের দাফন

চুয়াডাঙ্গায় ময়নাতদন্ত শেষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান মাসুমের লাশের দাফন করেছে পরিবার। গতকাল রোববার বেলা দেড়টায় যোহর নামাজের পর চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বনানীপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।


এর আগে গত শনিবার দুপুরে শহরের পৌরসভা মোড়ের অবস্থিত ‘আবাসিক হোটেল’-এর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশসহ সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এদিকে ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।


    এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান মাসুমের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘ঘটনার দিন থানা পুলিশ, সিআইডি ও পিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম চালায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলাতম সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ও ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আবাসিক হোটেলের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী