আলমডাঙ্গায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা.মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. ফিরোজ আলী তাকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন- শালিকা উত্তরপাড়ার মো. আহসান হাবিবের ছেলে মো. রাজিব হাসান (২৮), ভোগাইল মাঝেরপাড়ার নস্কর আলীর ছেলে মো. নাইম ইসলাম (২৭) ও বন্দরভিটার আসমানখালী বাদুরতলার শওকত আলীর ছেলে মো. আসিফ আহম্মেদ লিজন (২৫)। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।
আলমডাঙ্গা অফিস