মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে প্রতিপক্ষের হামলায় নিহত দুই সহোদরকে পাশাপাশি দাফন

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, মামলা প্রক্রিয়াধীন
  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৫ ইং
উথলীতে প্রতিপক্ষের হামলায় নিহত দুই সহোদরকে পাশাপাশি দাফন

জীবননগর উপজেলার উথলীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত দুই ভাই মিণ্টু (৬০) ও হামজাকে (৪৫) পাশাপাশি কবরে শায়িত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার বেলা দুইটার দিকে দুই ভাইয়ের মরদেহ চুয়াডাঙ্গা থেকে উথলী গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়। মরদেহ পৌঁছালে এলাকার শোকের ছায়া নেমে আসে। তাদের এক নজর দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ ও স্থানীয় লোকজন তাদের বাড়িতে ভিড় জমায়। একই দিনে একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে বাড়িতে চলছে শোকের মাতম। থেমে থেমে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ।


গতকাল রোববার আছরের নামাজের পরে উথলী বেলেদাড়ি কবরস্থানে জানাজা নামাজ শেষে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় আপন দুই ভাইকে। মরদেহ উথলী গ্রামে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, রোববার রাতে নিহতর পরিবারের সদস্যরা থানায় এসেছে। মামলা রেকর্ডের বিষয়টি প্রক্রিয়াধীন। আমরাও আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।


উল্লেখ্য যে, গত শনিবার সকালে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান দুই ভাই মিণ্টা ও হামজা। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত দুজনই নিহত হন। এদিকে, এই ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী