মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচানোর দাবিতে শুভসংঘের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচানোর দাবিতে শুভসংঘের মানববন্ধন

চুয়াডাঙ্গার বুক চিরে বয়ে চলা মাথাভাঙ্গা নদীকে দখল ও দূষণের হাত থেকে বাঁচানোর দাবি তুলেছে বসুন্ধরা শুভসংঘ। এই দাবিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের শহিদ হাসান চত্বর এলাকার পুরাতন মাথাভাঙ্গা ব্রিজের ওপর মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা। এসময় তারা নদী দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 


বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন মাথাভাঙ্গা নদী বাঁচাও কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।


বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী ও উদীচী চুয়াডাঙ্গার সভাপতি হাবিবি জহির রায়হান। এসময় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, এক সময় এই মাথাভাঙ্গা নদীতে চলতো লঞ্চ-স্টিমার। এই নদীর তীরেই গড়ে উঠেছিল গোটা জনপদ। অথচ চুয়াডাঙ্গার সেই অস্তিত্ব আজ বিপন্নের পথে। যে যেভাবে পারছে মাথাভাঙ্গা নদী দখল করছে, দূষণে মেতেছে। এখন নদীর ভরা মৌসুম চলছে। তবুও আগের সেই চেহারা দেখা যায় না। দূষণে নদী তার নাব্যতা হারাচ্ছে। 


উদীচী চুয়াডাঙ্গার সভাপতি হাবিবি জহির রায়হান বলেন, শহরের বাসাবাড়ির ময়লা আবর্জনা তো বটেই নিচের বাজারের মাছ-মাংস ও সবজি বাজারের বর্জ্যও এই নদীতে ফেলা হয়। এটি যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অথচ মাথাভাঙ্গা নদী নিয়ে কারও কোনো ভ্রূক্ষেপ নেই। দখল ও দূষণের হাত থেকে নদীকে বাঁচাতে প্রশাসনের আরও সোচ্চার হতে হবে।


এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, সহসভাপতি মুন্সি আবু সাইফ, অর্থ সম্পাদক পলাশ কুমার সাহা, প্রচার-প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা রানা, দপ্তর সম্পাদক শেখ লিটন, ক্রীড়া সম্পাদক সালমান ফার্সি, সমাজ কল্যাণ সম্পাদন সাইফুল্লাহ আল সাদিক, কার্যকারী সদস্য মিকাইল হোসেন, রাসেল আলী, সামিউল ইসলাম এবং নাফিস আহমেদ। এছাড়া বসুন্ধরা শুভসংঘরে সেলাই প্রশিক্ষক লিজা হুসাইনের নেতৃত্বে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী