মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

আলমডাঙ্গায় জামায়াতের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার সমাজকল্যাণ বিভাগ আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। 

  
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামনু, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, জিএ সাংগঠনিক থানা শাখার আমির আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মওলানা মোসলেম উদ্দিন, পৌর নায়েবে আমির মওলানা জুলফিকার আলি, মওলানা আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ হাসানসহ পৌর ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।


ফাউন্ডেশনের পরিচালক ও পৌর জামায়াতের আমির মো. মাহের আলীর তদারকিতে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা প্রদান করেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান ( মিলন), শিশুরোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ও সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লিয়াকত আলী, নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. এএসএম নাজিমুজ্জামান মিলন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নুসরাত নওরিন নাহার (সেতু) মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আল-আমিন ও ডা. মো. সাজিদ হাসান। মেডিক্যাল ক্যাম্প থেকে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও ওষধ প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী