মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় উপদেষ্টা মণ্ডলী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৫ ইং
দর্শনায় উপদেষ্টা মণ্ডলী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দর্শনায় ‘পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘ’- এর উদ্যোগে উপদেষ্টা মণ্ডলী এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় দর্শনা পুরাতন বাজার হাজী লাল মোহাম্মদের বাড়ির সামনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এনামুল হক শাহ মুকুল।


বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন কমিটির সহ-সভাপতি রমিজ উদ্দিন মল্লিক, আরিফুল্লাহ তরফদার, সাংগঠনিক সম্পাদক অপু সুলতান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান রনি, সদস্য রাসেদ মল্লিক, জহির উদ্দিন স্বপন, উপদেষ্টা পরিষদের সদস্য মো. মনিরুজ্জামান মনি, এবং অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।


অনুষ্ঠান শেষে উপদেষ্টা কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে মহল্লার এসএসসি ও পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী