শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় বাজার কমিটির নতুন নেতৃত্বের হাতে দায়িত্বভার

ইউপি চেয়ারম্যানের হাত থেকে দায়িত্ব গ্রহণ
  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় বাজার কমিটির নতুন নেতৃত্বের হাতে দায়িত্বভার

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক (এডহক) কমিটির দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পদাধিকার বলে প্রধান নির্বাচন কমিশনার মির্জা হাকিবুর রহমান লিটন নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স লতিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মোহা. আব্দুল লতিফ বিশ্বাস। যুগ্ম-আহ্বায়ক হয়েছেন মেসার্স পলাশ স্টোর ও তুহিন ট্রেডার্সের স্বত্বাধিকারী, বাজার কমিটির সাবেক সভাপতি হাজী আশাদুর রহমান আশা।


সদস্যরা হলেন- মেসার্স বায়েজিদ ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল ওয়াহেদ মিয়া, হাজী ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী আমিনুল এহসান আরেফিন, মোল্লা গ্লাস হাউজের স্বত্ত্বাধিকারী হাজী মোল্লা মো. শরিফুল ইসলাম শরীফ, মেসার্স চঞ্চল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, মেসার্স ইখতিয়ার ইলেকট্রনিক্স-এর স্বত্ত্বাধিকারী মুন্সী রোকনুজ্জামান রোকন, মেসার্স মামা-ভাগ্নে গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী আশাদুল হক ও ইউপি চেয়ারম্যান কর্তৃক মনোনীত প্রতিনিধি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ আতিয়ার রহমান।


এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন। নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলামের নেতা-কর্মীসহ বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন