বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ফারিয়ার ১০ বছর পূর্তিতে মোটরসাইকেল র‍্যালি

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৫ ইং
দামুড়হুদা ফারিয়ার ১০ বছর পূর্তিতে মোটরসাইকেল র‍্যালি

দামুড়হুদা ফারিয়ার (ওষুধ বিপণন প্রতিনিধিদের সংগঠন) ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ র‍্যালি বের হয়। মোটরসাইকেল র‍্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা ফারিয়ার সভাপতি ও ইউরো ফার্মার মোজাম্মেল হক।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারিয়ার সহসভাপতি অপসোনিন ফার্মার ফিরোজ হোসেন, ফারিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেনাম কোম্পানি সাইদুর  রহমান, কোষাধ্যক্ষ সিনা ল্যাব কোম্পানির ডালিম উদ্দীন, একমি কোম্পানির শ্রী শ্রৌতম মণ্ডল, গ্রীন কোম্পানির পিণ্টু, ইনসেপ্টার মো. ইমরান হোসেন, এসিআই কোম্পানির আহসান উল্লাহ্, হেলথ কেয়ার কোম্পানির ইকরামুল হক, ইউনিমেড কোম্পানির আসাদুজ্জামান, এসটা কোম্পানির এরশাদ, টিম কোম্পানির হাসিবুর রহমান, জিসকা কোম্পানির উমর আলী, রেনেটা কোম্পানির মেহেদী, অপসো স্যালাইন কোম্পানির জনি, গ্লোব কোম্পানির খুসবু, স্কয়ার কোম্পানির সাইদুজ্জামান, রাসেল, জনি, বেলাল, ইমরান, পপুলার কোম্পানির আবু বক্কর, শ্রী কিশোর, হেলথ কেয়ার কোম্পানির ফয়সাল, এসকেফ কোম্পানির শ্রী নয়ন কুমার, হামদার্দ কোম্পানির  সোহেল রানা, ড্রাগ কোম্পানির তানভীর হোসেন, নাভানা কোম্পানির আল আমিন, কেমিস্ট কোম্পানির রানা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল