শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া হাইস্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়া হাইস্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালরেয় কমিটির সভাপতি হারুন অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি এস এম সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য মোল্লা শারাফাত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ সেকেন্দার আলী, সমাজসেবক মহসিন আলী খান ও জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল। 


উপস্থিত অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রদন বজলুর রহমান বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রদন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ছাইদুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমতারা খাতুন। অনুষ্ঠান শেষে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মহিদুল ইসলাম দীর্ঘ ৩০ বছর চাকরি জীবন শেষে অবসর গ্রহণ করায় আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন