সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌরসভায় অচলাবস্থা, বেতন ছাড়াই ঈদ!

বকেয়া বেতনের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি
  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৫ ইং
মেহেরপুর পৌরসভায় অচলাবস্থা, বেতন ছাড়াই ঈদ!

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও বকেয়া বেতনের দাবিতে মেহেরপুরে কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকেই কাজ বন্ধ করে পৌরসভা চত্বরে নেমে আসেন তারা। ঈদের আগেও বেতন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সকলে। তারা বলেন, বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।




মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান জানান, প্রায় ২৬ মাসের বেতন বকেয়া রয়েছে মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের। সে বেতন দেওয়ার কোনো আভাসই পাওয়া যাচ্ছে না। আবার পরিবার-পরিজন নিয়ে যে ঈদ পালন করবেন কর্মচারীরা, তারও সুযোগ নেয়। কারণ ঈদের আগের পাওনা বেতনও এখন পর্যন্ত দেয়নি পৌরসভার কর্তৃপক্ষ। দোকানে দেনা, ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ জোগান দেওয়া থেকে শুরু করে পরিবার পরিজন নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দ্রুত বেতন প্রদান না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।




এদিকে, ঈদের আগে পৌরসভার সকল সেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে জরুরি সেবা বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে তারা। দ্রুত বিষয়টির সমাধানের দাবি জানান ভুক্তভোগীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী