বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদন্ড

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৭ ইং
মেহেরপুরে অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদন্ড
মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্ত্র মামলায় শামিম হোসেন নামের এক ব্যক্তির ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের যুগ্ম দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত শামিম গাংনী উপজেলার বামন্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২১ মার্চ বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওসমান গণী গোপন সংবাদের ভিত্তিতে শামিমের বাড়িতে অভিযান চালিয়ে ১টি শার্টার গান, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। ওই দিন গাংনী থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি রুস্তম আলী এবং আসামি পক্ষে রাশেদুল হক আইনজীবীর ভুমিকা পালন করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা