বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২৩ ইং
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেকের উপজেলার বাদেডিহি গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে বাদেডিহি গ্রামের বাড়ি থেকে বারোবাজার মাছ বাজার এলাকায় এসেছিলেন বৃদ্ধ আব্দুল খালেক। তিনি ট্রেন লাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান খবরটি নিশ্চিত করেন।


কমেন্ট বক্স
notebook

জুলাইয়ের আগে হচ্ছে না সিটি ও পৌর নির্বাচন