বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৩ ইং
মহেশপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ রচনা ও বির্তক প্রতিযোগিতা চলে। এতে মহেশপুরের ৯টি স্কুল ও মাদ্রাসার ২০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব আবুল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আসাদুজ্জামান, সহকারী পরিদর্শক কাওছার আহম্মেদ। এছাড়া উপস্থিত ছিলেন মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার, আলফাতুনেছা কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খন্দকার আব্দুল বাতেন, শহিদুল ইসলাম, কামরুজ্জামান টুটুল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জুলাইয়ের আগে হচ্ছে না সিটি ও পৌর নির্বাচন