বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২৩ ইং
কার্পাসডাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কার্পাসডাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ বিট পুলিশিং সভা ও উঠান বৈঠকের আয়োজন করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে, বাল্যবিবাহ রোধে ও অপরাধ কর্মকাণ্ড দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। তাই অপরাধমুক্ত সমাজ গড়ার জন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। থানা পুলিশ তথ্যদাতার নাম-পরিচয় গোপন রেখে অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।’ এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিউল আলম, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি ইমরান, এএসআই মোসলেম উদ্দীনসহ এলাকার সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

জুলাইয়ের আগে হচ্ছে না সিটি ও পৌর নির্বাচন