মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার এক গুণী মা চলে গেলেন না ফেরার দেশে

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০১৭ ইং
চুয়াডাঙ্গার এক গুণী মা চলে গেলেন না ফেরার দেশে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের সাদেক আলি মল্লিকপাড়ার মৃত তহশিলদার ফজলুর রহমানের স্ত্রী গুলশান আরা বেগম আর নেই। তিনি রোববার দিনগত রাত ১২টায় তার জামাতা ডা. বিল্লাল হোসেনের কোর্ট পাড়াস্থ বাসভবনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনির সমস্যায় ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি এ্যাড. মকবুল হোসেনের বড় ভাবী। তিনি ঝিনাইদহ কেসি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা কেতকির মা। ডেপুটি এ্যাটর্নি জেনারেল রোনা নাহারিন এ্যানি মরহুমার বড় মেয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক  মৃত ড. সিদ্দিকুর রহমান ছিলেন মরহুমার বড় ছেলে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী আওসাফ আবিরের ব্যতিক্রম উদ্যোগ