জীবননগর কাশিপুরে ঈদে নতুন জামা কিনে না দেয়ায় বিপত্তি
বাবা-মার উপর অভিমান : কলেজ ছাত্রের আত্মহত্যার অপচেষ্টা
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কাশিপুর ইউনিয়নের মাঠপাড়ায় ঈদে নতুন জামা কিনে না দেয়ায় পলাশ (১৮) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যার অপচেষ্টা করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘরের সিলিং ফ্যানের রডের সাথে গলাই দড়ি দিয়ে আত্মহত্যার অপচেষ্টা করে। আহত পলাশ জীবননগর উপজেলার কাশিপুর ইউনিয়নের মাঠপাড়ায় আবুল হোসেনের ছেলে। জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা দিকে ঈদে নতুন জামা কেন কিনে দিলো না এনিয়ে মা-বাবার সাথে তর্কবিতর্ক করে। একপর্যায়ে কলেজছাত্র পলাশ বাবা-মার উপর অভিমান আত্মহত্যা অপচেষ্টা চালাই। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, পলাশের অবস্থা এখন আশঙ্খামুক্ত।