মেহেরপুরের করিমপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান
১শ পিস ইয়াবাসহ আলমডাঙ্গার ইমান আটক
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার করিমপুর মোড় থেকে ১০০ পিস ইয়াবাসহ ইমান আলী ওরফে ইমান (২৮) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদকব্যবসায়ী চুয়াডঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মাজেদ আলীর ছেলে। ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশের এসআই দেবাশীষের নেতৃত্বে গাংনী-হাটবোয়ালী রাস্তার করিমপুর মোড় নামক স্থানে ইয়াবা পাচার করার সময় মাদকব্যবসায়ী ইমানকে আটক করে। এসময় তার নিকট থেকে একটি প্যাকেটে ১০০পিস ইয়াবাসহ তাকে আটক করে। উদ্ধারের সময় ডিবি পুলিশের এসআই রুহুল, পুলিশ সদস্য সিদ্দিক, জামান, ইব্রাহিম, লোকমান, ইকবাল উপস্থিত ছিলেন। ইমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।