বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাল টাকাসহ যুবককে পুলিশে দিলেন দোকানি

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় জাল টাকাসহ যুবককে পুলিশে দিলেন দোকানি
নিজস্ব প্রতিবেদক: জাল টাকাসহ যুবককে ধরে পুলিশে দিয়েছে চুয়াডাঙ্গা পুরাতন গলির এক ব্যবসায়ী। গতকাল রোববার দুপুরে পুরাতন গলির এক দোকানে কেনাকাটা করে মূল্য পরিশোধ করে ওই যুবক। তার দেয়া নোটটি দেখে সন্দেহ হয় দোকানির। এসময় এক হাজার টাকার নোটটি জাল নোট নিশ্চিত হলে ওই যুবককে ধরে সদর থানা পুলিশে সোপর্দ করে ওই দোকানি। জানা যায়, চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী বিপনি বিতান পুরাতন গলির একটি পোষাকের দোকানে যান সদর উপজেলার ঝাঝরি বেগমপুরের শহিদুল ইসলামের ছেলে মিলন (২৮)। ওই দোকান থেকে শিশুদের পোষাক কিনে তার মূল্য পরিশোধের জন্য দোকানিকে এক হাজার টাকার একটি নোট দেন তিনি। মিলনের দেয়া এক হাজার টাকার নোটটি জাল বুঝতে পেরে তাকে ধরে পুলিশে দেন ওই দোকান মালিক। পরে মিলনকে ধরে থানায় সোপর্দ করে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’