বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২১ ইং
দামুড়হুদা বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দামুড়হুদা উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মৃত ফয়জদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আইয়ুব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাতিয়ানতলা ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রাম্য কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলীকে গার্ড অব অনার প্রদান করে চুয়াডাঙ্গা পুলিশ লাইনসের এক দল চৌকস পুলিশ সদস্য। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, আশাদুল হক, ফয়সাল খান, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাহমান, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা ইমদাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. আয়ুব আলী (৭২) বার্ধক্যজনিত কারণে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ