বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাসকররা ও জামজামি আ.লীগের যৌথ ইফতারে হুইপ ছেলুন এমপি বিএনপি-জামায়াত দলের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০১৭ ইং
খাসকররা ও জামজামি আ.লীগের যৌথ ইফতারে হুইপ ছেলুন এমপি বিএনপি-জামায়াত দলের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে
`IMG_20170614_214313` খাসকররা ও জামজামি আ.লীগের যৌথ ইফতারে হুইপ ছেলুন এমপি বিএনপি-জামায়াত দলের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খাসকররা ও জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা দিদার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে পবিত্র আল-কোরআন নাযিল হয়েছিল। তাই এ মাসের গুরুত্ব সমগ্র মুসলমানদের মাঝে অপরিসীম। তিনি বলেন, এ পবিত্র রমজান মাসেও বিএনপি নেত্রী খালেদা জিয়া মিথ্যাচার করে চলেছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যখন উন্নয়নের সড়কে তুলে নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এক শ্রেণীর মৌলবাদী জামাত-শিবিরের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে চাচ্ছে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামাতের এজেন্ট বিভ্রান্ত ছড়িয়ে বেড়াচ্ছে। তিনি দলের নেতা কর্মিদের উদ্দেশ্যে বলেন, আমরা ৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। ঠিক তেমনিভাবে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ৭১ পরাজিত শত্রু কুচক্রিদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশাদুল হক বিশ^াস, খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, এ্যাডভোকেট আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী, এ্যাডভোকেট বিল্লাহ হোসেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা পরিষদের সদস্য তপন কুমার সাহা, পল্লি বিদ্যুত সমিতির পরিচালক, গোলাম রসুল গোলাম, সাজেদুল হক মনি, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, গোলাম সিদ্দিক, আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আহসান আলী মৃধা, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাহাব উদ্দিন, খাসককররা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাহ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, খাসকররা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মুক্তার আলী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন খাসকররা ইউনিয় আ.লীগ সভাপতি আনোয়ার হোসেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’