বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শীতার্তদের জন্য আশা’র কম্বল প্রদান

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় শীতার্তদের জন্য আশা’র কম্বল প্রদান
চুয়াডাঙ্গায় শীতার্তদের জন্য কম্বল দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে উন্নতমানের ৩৫৬টি কম্বল প্রদান করে আশার কর্মকর্তারা। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনার সংকটকালেও জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ দিয়ে আশা মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন শীতার্ত মানুষের জন্য কম্বল দিয়ে তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াল। এভাবে প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘আশা’কে ধন্যবাদ জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর অঞ্চলের আরএম শেখ সোহেল আহমেদ, দামুড়হুদা অঞ্চলের আরএম কাজী ফজলুল হক, দর্শনা অঞ্চলে আরএম মো. সোজায়েত হোসেন চৌধুরী, চুয়াডাঙ্গা সদর-০১ ব্রাঞ্চের বিএম মো. হাফিজ আলী লস্কর, চুয়াডাঙ্গা সদর-০২ ব্রাঞ্চের বিএম মো. ফারুক হোসেন, চুয়াডাঙ্গা সদর-০১ ব্রাঞ্চের এবিএম মো. ইদ্রিস আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ