বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সদরের বলিয়ারপুরে আ.লীগের ওয়ার্ড কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২১ ইং
মেহেরপুর সদরের বলিয়ারপুরে আ.লীগের ওয়ার্ড কমিটি গঠন
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বলিয়ারপুর গ্রামে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় কমিটির অনুমোদন দেওয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ৫১ সদস্যবিশিষ্ট এই ওয়ার্ড কমিটির অনুমোদন দেন। ৮ নম্বর ওয়ার্ড (বলিয়ারপুর পশ্চিমপাড়া) আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম ও আ. সাত্তারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলাউদ্দীন মন্ডল ও ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আসাদুজ্জামান, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াসীম হোসেন স্বপনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ