মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২১ ইং
ঝিনাইদহে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই গ্রামের মতিয়ার রহমান ও সাইদুর রহমানের দুটি সামাজিক দল রয়েছে। দুজনায় আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন। বেশ কয়েকদিন আগে সাইদুরের সমর্থক হযরত আলী একটি খাট বানাতে দেয় মতিয়ারের সমর্থক রোনা মিস্ত্রীর কাছে। খাট তৈরি ও টাকা পরিশোধ নিয়ে সকালে হযরত ও রোনা মিস্ত্রীর মাঝে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটক করা হয়েছে ৬ জনকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী