মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১৭

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২১ ইং
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১৭
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। গতকাল সোমবার মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির বিজিবি সদস্যরা তাঁদের আটক করে। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার ডুমুরিয়া গ্রামের নরেন্দ্রনাথের ছেলে মো. রবিন চৌধুরী (৫৫), মো. রবিন চৌধুরীর স্ত্রী রঞ্জু চৌধুরী (৪৫), যশোর জেলার ঝিকরগাছা থানার ডাঙ্গী গ্রামের মো. বদিয়ার বিশ্বাসের মেয়ে চামেলী বেগম (৪৩), সোলেমান বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর মোল্লা (২৪), মৃত আবু বকরের ছেলে মো. শরিফুল ইসলাম (১৭), একই জেলার শার্শা থানার ইসলামপুর গ্রামের মৃত নুরালী শেখে ছেলে মো. আবু হানিফ শেখ (৪৫), মো. আবু হানিফ শেখের স্ত্রী চম্পা বেগম (৪০), একই থানার খাজুরা গ্রামের মো. নুর হোসেনের স্ত্রী আরাতন বেগম (৬০), অভয়নগর থানার শ্রীধরপুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে মো. রুবেল হোসেন (২৭), মো. রুবেল হোসেনের স্ত্রী চম্পা বেগম (২৬), কোতয়ালী থানার জগন্নাথপুর গ্রামের মৃত শফি বিশ্বাসের মেয়ে সুরাইয়া খাতুন (১৭), মনিরামপুর থানার পাচকাটিয়া গ্রামের অচিত ধরের স্ত্রী প্রীতিধর (২৭), বাগেরহাট জেলার রায়েন্দা থানার তাফালবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ ফরাজীর ছেলে আইয়ুব আলী ফরাজী (৫০), টাঙ্গাইল জেলার সদর থানার গালুটিয়া গ্রামের মো. সামসুল হকের ছেলে রুবেল রানা (২৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কুড়িপাইকে গ্রামের আ. মান্নান সরকারের স্ত্রী মোছা. রত্না খাতুন (৩৫), নড়াইল সদর থানার মির্জাপুর গ্রামের ভবতেষ বিশ্বাসের স্ত্রী কাকলী বিশ্বাস (৩০) ও মেয়ে নন্দিনী বিশ্বাস (০৮)। তাদেরকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অপরাধে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী