মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ট্রলি চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২১ ইং
গাংনীতে ট্রলি চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
গাংনী-হাটবোয়ালিয়া রোডের গোপালনগর নামক স্থানে ট্রলি চাপায় নিহত হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী রোজা (১০)। একই সময়ে আহত হয়েছেন রোজার বাবা আশাদুল ইসলাম ও মা মৌসুমী খাতুন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। রোজা গাংনী উপজেলার গোপালনগর গ্রামের আশাদুল ইসলামের মেয়ে। রোজার বাবা আশাদুল ইসলাম জানান, ‘আমার স্ত্রী মৌসুমী ও মেয়ে রোজাকে নিয়ে একটি মোটরসাইকেলযোগে নানার বাড়ি বেড় গ্রামে যাচ্ছিলাম। চাঁদপুর বাজারে অন্য একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সকলেই রাস্তার ওপর ছিটকে পড়ি। এসময় অপর একটি ট্রলি আমাদেরকে চাপা দেয়।’ স্থানীয়রা জানায়, রোজা তার বাবা-মায়ের সাথে মোটরসাইকেলে নানার বাড়ি যাচ্ছিল। তারা চাঁদপুর বাজারে পৌঁছালে একটি শিশু রাস্তা পার হচ্ছিল। এসময় ওই শিশুটিকে বাঁচাতে গিয়ে তিনজন মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় পিছন দিক থেকে একটি ট্রলি রোজাকে চাপা দেয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম রোজাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সেও পুলিশ পাঠানো হয়েছে। ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে।  


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী