মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসের পরলোকগমন

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গার বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসের পরলোকগমন
চুয়াডাঙ্গা বড় বাজারের বিশিষ্ট মিষ্টি ব্যসায়ী দুলাল চন্দ্র দাস পরলোকগমন করেছেন। ওঁ দিব্বান্ লোকান্ স্বঃ গচ্ছতু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। নিহত দুলাল চন্দ্র দাস চুয়াডাঙ্গা বড়বাজারের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী স্বর্গীয় কালিপদ দাসের বড় ছেলে ও কালিপদ অ্যান্ড সন্স মিষ্টির দোকানের সত্ত্বাধিকারী। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছন। আজ শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার তালতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী