মহেশপুরে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২১
ইং
ঝিনাইদহের মহেশপুরে র্যাব-৬ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- চৌগাছার নগরবর্নি গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে আনিসুর রহমান (৪৭) ও মহেশপুরের সামন্তা গ্রামের মৃত মশিয়ারের ছেলে আশরাফুল (৩০)। র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের কাছ থেকে ২৩০ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইলফোন ও ৪টি সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের ঝিনাইদহের মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়।
কমেন্ট বক্স