চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠার ৫৫ বছর আজ
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২১
ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠার ৫৫ বছর আজ। ১৯৬৬ খ্রিষ্টাব্দের আজকের দিনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব গঠন করা হয়। সাংবাদিকদের প্রাণের প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্তমান কার্যকরি কমিটি ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছে।
গতরাত থেকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব আলোকসজ্জা করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব সদস্যরা ক্লাবে প্রাঙ্গণে উপস্থিত হয়ে মাতিয়ে তুলবেন। বাজবে বাদ্যযন্ত্র। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হবে দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভা শেষে পৃথক মতবিনিময়ে মিলিত হবেন আলমডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দের সাথে। এরপর সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাসহ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম সপরিবারে উপস্থিত থেকে ক্লাব প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন বলেও জানা গেছে। এছাড়া ক্লাবের সকল সদস্য সস্ত্রীক উপস্থিত থাকবেন। কেক কাটার পর মনজ্ঞসঙ্গীতানুষ্ঠান হবে। সবশেষে রাতের আপ্যায়নের মধ্যদিয়ে এবারের উৎসবের সমাপনী টানা হবে।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবাষির্কী ও সাধারণ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ক্লাব সভাপতি সাধারণ সম্পাদকসহ কার্যকরি কমিটি অনুরোধ জানিয়েছেন।
কমেন্ট বক্স